বরাদ্দকৃত ছয় কোটি টাকা বেহদিশ, নেই জল-বিদ্যুৎ, দপ্তরের উদাসীনতার প্রতিবাদে ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য তালা দিল সুকলে
নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ এপ্রিল৷৷ ক্ষোভের আগুন জ্বলছে ছাত্রছাত্রীদের মধ্যে৷ রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের চরম গাফিলতি ও খামখেয়ালিপনায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করল ছাত্রছাত্রী৷ ঘটনা উত্তরজেলার কদমতলা ব্লকাধীন বাঘন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে৷ ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালুর প্রথম ধাপের তালিকায় থাকা বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৷ কিন্তু আজ পর্যন্ত ছাত্রছাত্রীদের আন্দোলন ছাড়া সুকলের কোন কাজ…