দল ভাঙ্গানোর খেলা
গণতন্ত্রে দল বদলও একটি গণতান্ত্রিক ধারা হিসাবে ধরে নেওয়া হয়৷ ইহাও গণতন্ত্রেরই স্বাধীনতা৷ কিন্তু এক দলের টিকিটে আইন সভায় নির্বাচিত হওয়ার পর দলত্যাগ করিতে হইলে আইন সভার সদস্যপদ হইতে ইস্তফা দেওয়াই সংগত এবং নৈতিকতার ক্ষেত্রে ইহাই বাঞ্চনীয়৷ এই বিষয়ে সুস্পষ্ট আইন না থাকায় সংসদ বা বিধানসভার সদস্যরা ইচ্ছামত দল বদল করিতে থাকেন৷ পরিস্থিতি এমন বিপজ্জনক…