জনতার হাতে বমাল গরুচোর আটক, অগ্নিসংযোগ গাড়িতে, উত্তেজনা অসমে

হোজাই (অসম), ১৮ সেপ্টেম্বর, (হি.স.) : জেলার রূপহী সার্কলের ভেলোগুড়িতে বমাল এক গরুচোরকে আটক করে তাকে পুলিশের হাতে তোলে দিয়েছেন জনতা। পাশাপাশি চোরাই গরুবাহী ম্যাজিক ভ্যানে অগ্নিসংযোগ করে একে পুরোপুরি ভস্মীভূত করে দিয়েছেন উন্মত্ত জনসাধারণ।
পুলিশ সূত্রের খবরে প্রকাশ, আজ ভোররাতে সংশ্লিষ্ট ম্যাজিক ভ্যানে করে দুটি গরু নিয়ে যাওয়ার সময় প্রাতঃভ্রমণকারী জনাকয়েক ব্যক্তি তাদের রুখে দাঁড়ান। গাড়ি থেকে নেমে আসে আমিনুল হক নামের এক ব্যক্তি। ইত্যবসরে পার্শ্ববর্তী লোকজনও জড়ো হতে থাকেন। গরুগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্নের উত্তরে অসংলগ্নতা আন্দাজ করেন জনতা। পরে মারধর করে তাকে পুলিশের হাতে তোলে দিয়ে গরুবাহী ম্যাজিক ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় নাগরিকদের অভিযোগ, এই পথে প্রায় প্রতিদিনই কতিপয় চোরাকারবারি গরু পাচার করে থাকে। আর এসব ঘটনা জেনে বা শোনেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। জনতার হাতে আটক আমিনুলকে মুক্তি দিয়ে দিয়ে এলাকায় আগুন জ্বলবে বলেও পুলিশকে সতর্ক করে দিয়েছেন উন্মত্ত নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top