মুসলিমদের ওপর নির্যাতন হওয়া দেশেগুলিতে হামলা করবে আইসিস, হুমকি ভিডিওয়

terrorগুয়াহাটি, ১২ জুলাই, (হি.স.) : বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত নাশকতা সংঘটিত করবে বলে একটি ভিডিও বার্তায় হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকার অভিজাত এলাকার গুলশানের রেস্তোরাঁয় আইসিস হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই ভিডিওতে কয়েকজন জেহাদি সদস্য বাংলাদেশ সরকারকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে এ-ই শেষ নয়, আরও নাশকতা ঘটানো হবে। ভিডিওতে এক সন্ত্রাসবাদী বক্তব্য পেশ করে বলছে, শ্যাম (একে অনেকে আবার আ-সাম বলেও শঙ্কা করছেন, আবার কেউ কেউ মায়ানমারের শ্যাম অঞ্চল বলে মনে করছেন), ইরাক, লিবিয়া ইত্যাদি বিভিন্ন স্থানে শ শ মুসলিম নর-নারীর যে হত্যালীলা সংঘটিত হয়েছে তার প্রতিশোধ নেবে তারা। গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জেহাদি সংগঠনে শামিল হওয়ারও আহ্বান জানানো হয়েছে ভিডিওতে। এতে যারা বাংলাদেশে হামালা করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বক্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top