ক্রিকেটার নন, জিম্বাবোয়েতে গ্রেফতার হয়েছে বিসিসিআই স্পনসরকারী সংস্থার অফিসিয়াল : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি-হারারে, ১৯ জুন (হি.স.) : জিম্বাবোয়েতে ধর্ষণের ঘটনায় ভারতীয় দলের কোনও ক্রিকেটার গ্রেফতার হননি। এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক সূত্রে জানা,  বিসিসিআই-এর স্পনসরকারী সংস্থার এক অফিসিয়ালের  বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ ওঠে। জিম্বাবোয়ের এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।জিম্বাবোয়ের এক সংবাদপত্রের খবরে ভারতীয় ক্রিকেটারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। ওই সংবাদপত্রের খবরে সফরকারী ভারতীয় দলের এক ক্রিকেটার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলে খবর ছাপা হয়। খবরে বলা হয় হোটেলের মধ্যেই এক মহিলাকে পানীয় খাওয়ানোর আমন্ত্রণ জানিয়ে তাকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়। মহিলা না কি বুঝতেই পারেননি কখন তাকে ধর্ষণ করা হয়। তার অন্তর্বাসে রক্ত দেখে তিনি না কি বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ কতটা সত্য তা নিয়ে একটু ধন্দ থাকলেও পুলিস অভিযোগের ভিত্তিতে ওই ক্রিকেটারকে গ্রেফতার করে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ভারতীয় দলের তরফ থেকে এরকম খবর অস্বীকার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top