জার্মানির গুরুদ্বারে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ, আহত ৩ জন

বার্লিন, ১৭ এপ্রিল (হি.স.) : জার্মানির এসেন শহরের একটি গুরুদ্বারে বিস্ফোরণ। আহত ৩ জন। শনিবার সন্ধে ৭টা নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গুরুদ্বারটি। ভিতরে চলছিল তখন বিয়ের অনুষ্ঠান। ছিলেন শিশু–মহিলা–সহ প্রায় ২০০ জন। বিস্ফোরণের আগে কালো মুখোশ পরা এক ব্যক্তিকে গুরুদ্বারে প্রবেশ করতে দেখেছেন প্রতক্ষ্যদর্শীরা। এই ব্যক্তি বিস্ফোরণের পিছনে রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিস। সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ দপ্তরের মুখপাত্র বিকাশ স্বরূপ। জানিয়েছেন, এ বিষয়ে জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগযোগ রাখছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুদ্বারটি। আহতদের মধ্যে দুজনের আঘাত খুব গুরুতর না হলেও, ৬০ বছরের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top