এনআইটি বিতর্কে মধ্যরাতে শ্রীনগরের পথে আটক দিল্লির ১৫০ ছাত্র

শ্রীনগর, ১০ এপ্রিল (হি. স.): শ্রীনগর এনআইটি বিতর্কে অ-কাশ্মীরি এনআইটি-র ছাত্রদের পাশে থাকতে দিল্লি থেকে এনআইটি শ্রীনগরের উদ্দেশে রওনা হওয়া ১৫০ ছাত্রকে মধ্যরাতে আটক করল পুলিশ। জাতীয় পতাকা নিয়ে শ্রীনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। শনিবার মধ্যরাতে তাদের আটক করা হয়।দুটি বাস ও সাতটি গাড়িতে শ্রীনগরের দিকে রওনা হন ওই ছাত্ররা। অ-কাশ্মীরি এনআইটি-র ছাত্রদের পাশে থাকতেই এই কর্মসূচী নিয়েছিলেন তাঁরা।এদিকে কাশ্মীর থেকে সরিয়ে জম্মুতে এনআইটি নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়্নমন্ত্রকের কর্তারা। এবিষয়ে বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংহ ও শিক্ষামন্ত্রী নঈম আখতারের সঙ্গে বৈঠক করে। আলোচনায় যোগ দেন মানব সম্পদ উন্নয়্নমন্ত্রকের প্রতিনিধিরাও। সরকারি সূত্রে বলা হয়েছে, কাশ্মীর থেকে এনআইটি সরানোর দাবি একেবারে উড়িয়ে দিয়েছে মানব সম্পদ উন্নয়্নমন্ত্রক। এই দাবি মানা হবে না, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়াদের। তবে তাদের ‘ন্যায্য’ দাবিদাওয়াগুলি বিবেচনার আশ্বাস দিয়েছে মন্ত্রক। যেমন, ক্যাম্পাসে পরিষেবার মান আরও উন্নত করা, পঠনপাঠনের পরিবেশ, পরিকাঠামো ভাল করার বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top