পাক বধের নায়ক বিরাট কোহলীকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা

মুম্বই, মা্র্চ (হি.স.) : ইডেনে পাকিস্তান বধের নায়ক বিরাট কোহলীকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ।  সবাই জানে ছাড়াছাড়ি হয়েছে বিরাট অনুষ্কার। এই দুজনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে কথা বলছেন না কেউ। তবে এতদিনের সম্পর্ক, এত সহজে কি ভোলা যায় ! মাঝেমধ্যেই খবর আসে, সব মিটিয়ে নিতে চাইছেন দুজনেই। যদিও খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু, বিরাটের কথা যে ভোলেন নি অনু্ষ্কা, টি২০ বিশ্বকাপে ভারত পাক ম্যাচের পরেই সেটা আবার সামনে এল।‌ খেলা শেষ হতেই জয়ের নায়ক বিরাটকে শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি। শুভেচ্ছা বিনিময় নতুন কোনও সমীকরণ তৈরি করে কিনা, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top