চিৎকার করবেন না, আমার ছোট্ট মেয়ের ঘুম ভেঙে যাবে : পাক বধের পর টুইট সাক্ষী ধোনির

রাঁচি, ২০ মার্চ (হি.স.):  “চিৎকার করবেন না, আমার ছোট্ট মেয়ের ঘুম ভেঙে যাবে।” কলকাতার মাটিতে পাক-বধের পরই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে এমনই টুইট করলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। টুইটারে তিনি লেখেন, চিরপ্রতিদ্বন্দীদের সহজেই হারান এবং এই অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা।টুইটারে ধোনির নিজের শহর রাঁচিতে বিজয় উত্সব উদযাপনের কথাও জানান তিনি। টুইটে তিনি বলেন, “আমার বাড়ির বাইরে অনেকে জড়ো হয়েছেন। চিৎকার করছেন। আতসবাজি পোড়াচ্ছেন।” এরপরই তাঁর আবেদন, “চিৎকার করবেন না, আমার ছোট্ট মেয়ের ঘুম ভেঙে যাবে।” ক্যাপ্টেন কুলের স্ত্রী হওয়ার পাশাপাশি, তিনি যে একজন দায়িত্বশীল মা, এই টুইট সেকথাই বলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top