উত্তরাখণ্ডের নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নোটিস ধরালেন বিধানসভার অধ্যক্ষ

দেরাদুন, ২০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ড ইস্যুতে নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নোটিস ধরালেন বিধানসভার অধ্যক্ষ গোবিন্দ সিং কুঞ্জওয়াল। কংগ্রেসের এই নয় জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যপাল কে কে পালের সঙ্গে দেখা করে হরিশ রাওয়াত সরকারের অপসারণের দাবি জানানোতেই এই নোটিস দেওয়া হয়েছে তাঁদের। বিধানসভায় তাঁদের সদস্য পদ কেন বাতিল করা উচিত নয় তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিসে। আগামী ২৬ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।উল্লেখ, রাজ্যে বার্ষিক বাজেট নিয়ে আলোচনায় কংগ্রেসের ওই ৯ বিধায়ক যে দাবি জানান বিধানসভার অধ্যক্ষ গোবিন্দ সিং কুঞ্জওয়াল তা খারিজ করে দেওয়ার পরেই ওই ৯ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন| তারপরেই বিজেপির পক্ষ থেকে সরকার গঠনের তত্পরতা শুরু হয়|
প্রসঙ্গত, পাহাড়ি এই রাজ্যে ৭০ আসনের বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ৩৬| আর ৬ জন বিধায়ক প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টও আছে তাদের সমর্থনে| অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ২৮|

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top